ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষা গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৪ জানুয়ারি। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। আগ্রহী শিক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শনিবার, ৪ এপ্রিল। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে প্রার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে।
মালিহা










