বটিয়াঘাটায় যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার পুলিশের

খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি বাগান থেকে বাবু শেখ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ভান্ডারকোর্ট ইউনিয়নের ভাতগাতী গ্রামের বাসিন্দা এবং শহিদ শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ভান্ডারকোর্ট ইউনিয়নের ভাতগাতী গ্রামে মিন্টু মোল্লার বাগানে একটি সজনে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত যুবককে তার পরনের কোমরের বেল্ট দিয়ে গাছের ডালে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আফরিনা সুলতানা/