আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী–মধুখালী–আলফাডাঙ্গা) আসনে প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা যদি ভোট দিতে পারেন তাহলে প্রার্থী হতে পারবেন না কেন? এছাড়া আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিক হয়নি।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে আওয়ামী লীগও বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ভুল করেছে। একইভাবে এবারও যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়, ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও আওয়ামী লীগের মতো একই পরিণতির মুখে পড়তে হতে পারে।
শাহ জাফর বলেন, আমি মনে করি আওয়ামী লীগ ও সব দলের অংশগ্রহণে নির্বাচন ছাড়া সরকার টিকবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অনেক বড় একটি সমর্থকগোষ্ঠী এখনো রয়েছে। তারা কোনো অপরাধ করেনি, দোষ করেনি। তারা এখনো আওয়ামী লীগ করে।
তিনি বলেন, আমি বেশ কয়েকবার দল পরিবর্তন করেছি। দশবার নির্বাচন করে চারবার বিজয়ী হয়েছি। দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছি। আমি যা কিছু করেছি, সবকিছু আমার নির্বাচনি এলাকার মানুষের জন্য করেছি। এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি, এখনো আছি। আমৃত্যু মানুষের জন্য সেবা করে যাব।
সানা










