মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্র্যাক ব্যাংক ও বিএফআইইউর বিশেষ সভা

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।ছবি: ব্যাক ব্যাংক

মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) কার্যক্রমে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ মতবিনিময় ও প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্বাহী পরিচালক ও প্রধান (চলতি দায়িত্বে) মো. মোফিজুর রহমান খান চৌধুরী এবং যুগ্ম পরিচালক জুয়েরিয়া হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ার সালেক আহমেদ আবুল মাসরুর, অডিট কমিটির চেয়ার চৌধুরী এমএকিউ সারওয়ার, পর্ষদ সদস্য জাহিদ হোসেন, ফারজানা আহমেদ, লীলা রশিদ ও আনিতা গাজী রহমানসহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেশনে বিএফআইইউ কর্মকর্তারা ‘টোন ফ্রম দ্য টপ’ বা শীর্ষ নেতৃত্বের দৃষ্টান্তমূলক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্টের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আলোচনায় শীর্ষ নেতৃত্বের জবাবদিহিতা, ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবর্তনশীল আর্থিক অপরাধ ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

আফরিনা সুলতানা/