ইউল্যাব ও ডিসিআইএমসিএইচ-এর মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতায় এমওইউ স্বাক্ষর

ছবি- সংগৃহীত।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল (ডিসিআইএমসিএইচ) বুধবার (৫ জানুয়ারি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাক্ষরিত এই এমওইউয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা পরামর্শ, চিকিৎসা সুবিধা এবং জরুরি চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা হবে।

ডিসিআইএমসিএইচের পক্ষে স্বাক্ষর করেন হেড অব মার্কেটিং মো. হাদিউল করিম খান। ইউল্যাবের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিআইএমসিএইচের মো. মুসা আলী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ (করপোরেট মার্কেটিং), এবং মো. রইসুল ইসলাম, এক্সিকিউটিভ (করপোরেট মার্কেটিং)। ইউল্যাবের পক্ষে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), ডেপুটি ডিরেক্টর ও হেড অব কমিউনিকেশন আসিফুর রহমান খান, ডেপুটি ডিরেক্টর মো. মাহমুদ হোসেন এবং মেডিক্যাল অফিসার ডা. আনিকা তাবাসসুম।

এ সমঝোতা স্মারকের মাধ্যমে দু’পক্ষের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা মান উন্নয়ন এবং জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে।

মালিহা