এখন বিয়ের মৌসুম চলছে। আমাদের দেশের রীতি অনুযায়ী বিয়ের আয়োজনে নিমন্ত্রণপত্র দিয়ে অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। বিয়ের কার্ডের ভিতরে তথ্য থাকে খুব সামান্যই তাতে বিয়ের দিনক্ষণ, পাত্রপাত্রীর পরিচয় ইত্যাদি। তবে বিয়ের কার্ড বলতে শুধু এটুকু বোঝায় না। কার্ডের উপরের অংশ আর তাই যেমন- তেমন কার্ড হলেই চলে না, বিয়ের কার্ডের নান্দনিক দিকটিও মাথায় রাখতে হয়।
বিয়ের আয়োজনে অতিথিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় নিমন্ত্রণপত্র দিয়ে। যেখানে বর-কনে, তারিখ, সময় ও স্থান উল্লেখ থাকে; এটি ঐতিহ্যবাহী কার্ড বা ডিজিটাল ফরমেটেও হতে পারে এবং এতে আন্তরিক বার্তা ও ডিজাইনের মাধ্যমে আনন্দ প্রকাশ করা হয়। এটি একই সঙ্গে নিমন্ত্রণ কর্তার রুচির প্রকাশও ঘটায়। সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বদলে গেছে আজকের আমন্ত্রণপত্র। কাগজের সঙ্গে কাঠ, বাঁশ এমনকি বেতের দু-তিন পাতাযুক্ত কার্ড আজকাল জনপ্রিয় হয়ে উঠেছে। এর আকার এবং রঙেও এসেছে বৈচিত্র্য।
নির্দিষ্ট থিম ধরে কার্ড তৈরি করে নেন। কাগজের পাশাপাশি বাঁশ, কাঠ, কাপড় ইত্যাদি উপকরণও দেখা যায়।’ ওয়ালনাট ও চেরিগাছের ফেলে দেওয়া কাঠ থেকেও তৈরি করা হচ্ছে বিয়ের আমন্ত্রণপত্র। আর এই পুরো প্রক্রিয়াটিই করা হয় পরিবেশবান্ধব উপায়ে।’
এখন অনেকেই খোঁজ করেন পার্সোনালাইজড কার্ড। ইউনিকনেস এখানে ইউএসপি। এমন একটি কার্ড যা গড়পড়তা নয়। সেই বদল এল বয়ানেও। ছবির ব্যবহারে। কার্ডের ডিজাইনে। এই বদলের রেওয়াজে বিয়ের কার্ডের সঙ্গে জুড়ে গেল নানা অনুষঙ্গ। কোনও কার্ডে দেখা গেল পরিবেশ সচেতনতার প্রসঙ্গ, কোথাও আবার জানান দেওয়া হল রক্তদানের প্রয়োজনীয়তা। এমনকি সাম্প্রতিক কোনো ঘটনার প্রতিবাদের বার্তাও ছুঁয়ে ফেলল বিয়ের কার্ড।
পাশাপাশি ডিজিটাল যুগের প্রভাবও বেশ ভালোই পড়েছে কার্ডের ক্ষেত্রে। ছাপা কার্ডের বদলে অনেকেই ঝুঁকছেন ডিজিটাল কার্ডে, যা সহজেই পাঠিয়ে দেওয়া যায় হোয়াটসঅ্যাপে। ফলত সেখানে লেখার পাশাপাশি ভিডিও এবং সাউন্ডের একটা বড় ভূমিকা দেখা গিয়েছে। ভয়েস ওভার দিয়ে বেশ চমৎকার বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্র বেশ ট্রেন্ডিং।
তবে খরচাপাতি মাথায় রাখা একটা বড় ব্যাপার। চলতি ডিজাইনের কার্ডের ক্ষেত্রে, খরচ মোটামুটি নির্দিষ্ট। কাস্টোমাইজড কার্ডের ক্ষেত্রে খরচ অনেকটাই নির্ভর করছে, চাহিদার উপর। বিয়ের ক্ষেত্রে আগেভাগে বাজেট করে রাখেন প্রায় প্রত্যেকেই। সেখানে একতা অংশ কার্ডের জন্য বরাদ্দ করে রাখলেই ভালো। নজরকাড়া কার্ডের জন্য পকেটকে আগাম জানান দিয়ে না রাখলে কি চলে!
সাবিনা নাঈম










