বোচাগঞ্জে এনসিপি নেতা তাফসীর হাসানকে সাময়িক অব্যাহতি

রোববার (৪ জানুয়ারি) দিনাজপুর জেলা এনসিপির পক্ষ থেকে জারি করা এক লিখিত আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-সে বিষয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জেলা শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জারি করা নোটিশে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. শামসুল মুক্তাদির।

দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক একটি ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিষয়টি তদন্তাধীন থাকায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে বোচাগঞ্জ উপজেলায় চাঁদাবাজির অভিযোগে মাওলানা মো. তাফসীর হাসানকে গ্রেপ্তার করা হয় এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

দিনাজপুরের প্রতিনিধী
সাকিব হাসান নাইম