দলীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার বেলা ১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হবেন। পরে বেলা সোয়া ২টার দিকে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। মির্জা ফখরুল সিলেট সফরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।
এর বাইরে সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। পরে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।’
শনিবার (৩ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সিলেট সফরে যাবেন।
জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সিলেটের জাতীয়তাবাদী ঘরানার নেতৃবৃন্দের মধ্যে তুমুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন আগামী নির্বাচনের রোড ম্যাপ তৈরি হয়েছে এবং পূন্যভূমি সিলেট থেকে তাদের নির্বাচনী কাজ শুরু করতেই এই সফর।
রাসেল রানা










