সিলেটের আজ তাপমাত্রা ৯ ডিগ্রি

 

সিলেটে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা থেকে রবিবার (৪ জানুয়ারি) ৯ দশমিক ৯ ডিগ্রির ঘরে রয়েছে। এর সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। এ ছাড়া বেলা বাড়ার সাথে সাথে কিছুটা দেখা মিলে সূর্যের।

সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার রবিবার সকালে জানান, সিলেটে আজকের তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।  সিলেটে আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সিলেটে গতকাল রবিবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন।

কয়েক দিন ধরে সিলেটে জেঁকে বসেছে শীত। আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই অবস্থাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৮ থেকে ৬ দশমিক ১ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৬ থেকে ৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

শীতের প্রকোপে আজ সকাল থেকে নগরের ভেতরে যান চলাচল কম। মানুষের চলাচলও ছিল সীমিত। অনেক দোকানপাট খুলেছে দেরিতে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতবস্ত্রের বিক্রি বেড়েছে। সিলেটে সারা বছরই শীতের কাপড় বিক্রি হলেও সাম্প্রতিক ঠান্ডায় বিক্রি প্রায় পাঁচ গুণ পর্যন্ত বেড়েছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেছিলেন, সিলেটে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। জানুয়ারি সাধারণত শীতের মাস। অতীতে সিলেটে আরও কম তাপমাত্রা রেকর্ড হলেও গত কয়েক মৌসুমে শীতের তীব্রতা তুলনামূলক কম ছিল।

 

রাসেল রানা