নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৯ জন এমপি পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ আনোয়ার হোসাইন।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী, স্বতন্ত্র এমপি প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী মহিউদ্দিন রায়হান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ রাকীবুল ইসলাম রাকিব, গণফোরাম মনোনীত প্রার্থী এ কে এম জগলুল হায়দার আফ্রিক, জাকের পার্টির মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ কে এম রেজাউল করিম বাছেদ।
এদিকে জনতার দল মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। তিনি আয়কর রিটার্নের মূল কপি ও শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি জমা দেননি।
আরিফুল আলম আশিক
শিবপুর উপজেলা প্রতিনিধি, নরসিংদী।










