রাঙামাটির কাপ্তাই হ্রদে আজ ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার সকালে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
নিহত পর্যটকের নামমো. ইফরাত উদ্দিন (২৬)। তিনি পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।
শনিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে অবস্থিত ইফরাত তার বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে রাঙামাটিতে ভ্রমণে এসেছিলেন। সকালে হ্রদে কায়াকিং করার সময় অথবা সাঁতার কাটতে নেমে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টার তল্লাশি চালিয়ে হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
মামুন










