জীবন চক্র অনুযায়ী সময়ের সাথে সাথে বয়স বাড়বেই। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় যে পরিবর্তন আসে তা কিন্তু কেউই সহজে মেনে নিতে পারেন না। তাই শরীরচর্চা ও রূপচর্চায় বাড়তি নজর দেন সকলে। চাইনিজরা খুবই স্বাস্থ্যসচেতন। তাদের শারীরিক সৌন্দর্য সবাইকেই অবাক করে দেয়। ওই দেশের কে ১৮ বছর বয়সি আর কার বয়স ৬৮ তা দেখে বোঝার জো নেই। শারীরিকভাবেও তারা যেমন ফিট, ঠিক তেমনই তাদের ত্বক দেখলেও যে কেউই ঈর্ষান্বিত হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, চাইনিজদের জীবনধারণ পদ্ধতিই তাদের সুস্বাস্থ্য রক্ষা করে।
কিন্তু জানেন কি আপনার সাতসকালের কিছু অভ্যাসই এক ধাক্কায় বাড়িয়ে দেয় বয়স! সেই কাজগুলো আপনিও করেন না তো? জেনে নিয়ে সতর্ক হতে হবে এখন থেকেই।
- ভুলেও সকালের নাস্তা মিস করা যাবে। না। সকালে খালি পেটে থাকা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে স্ট্রেস হরমোন কার্টিজল বৃদ্ধি পায়, কমিয়ে দেয় মেটাবলিজম। যা ত্বকের ওপর প্রভাব পড়ে। কমিয়ে দেয় এনার্জি লেভেল। দিনের পর দিন এই অভ্যাস আপনাকে বয়সের তুলনায় বয়স্ক দেখায়।
- এছাড়া অনেকে সকালে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করে। যেমন, চিনি বা প্রক্রিয়াজাত খাবার খেলে ত্বকের ক্ষতি হয় এবং ওজন বাড়ে। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অনেকগুলো ক্ষতিকর দিকের একটি হলো এটি আমাদের ত্বকে খারাপ প্রভাব ফেলে। ফলে ত্বক দ্রুতই বুড়িয়ে যায়। এছাড়াও এ ধরনের খাবার নিয়মিত খেলে তা বিপাক কমিয়ে দেয়, ওজন বৃদ্ধি করে, কোলেস্টেরল বৃদ্ধি করে, ডায়াবেটিস বাড়িয়ে দেয়। এসবের মাধ্যমে আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে।
- প্রোটিনযুক্ত প্রাতরাশ যেমন, ডিম, দই বা বাদাম খেয়ে দিন শুরু করুন, যা পেশী গঠনে ও ত্বক সতেজ রাখতে সাহায্য করে। এছাড়া নিয়মিত ফল, শাকসবজি এবং গোটা শস্য শস্য খেতে হবে।
- সকালে শরীরচর্চা না করলে পেশি ক্ষয় হয় এবং ত্বক শিথিল হয়ে পড়ে। এজন্য প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করতে হবে। পর্যাপ্ত ব্যায়ামের অভাব আমাদের শরীরের অপরিবর্তনীয় ক্ষতি করতে পারে। ব্যায়ামের অভাবে ডায়াবেটিস, কোলেস্টেরল, স্থুলতা, কার্ডিওভাসকুলার রোগ ইত্যাদি হতে পারে। এছাড়া বাড়িয়ে দিতে পারে ত্বকের বয়স। তাই সকালে অলসভাবে শুয়ে-বসে না থেকে কিছুটা সময় ব্যায়ামের জন্য ব্যায় করতে হবে।
- অপর্যাপ্ত ঘুমের অভাবে ত্বক দ্রুত বুড়িয়ে যায় এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। সঠিক ঘুমের অভাব আমাদের অঙ্গপ্রত্যঙ্গ এবং শরীরের বিভিন্ন কার্যকারিতাকে প্রভাবিত করে। ঘুমে অনিয়ম হলে তার প্রভাব পড়ে আমাদের ত্বকে। বয়স দ্রুতই বাড়িয়ে দেয় এই ক্ষতিকর অভ্যাস।
- নিয়মিত অ্যালকোহল পান করা একটি অস্বাস্থ্যকর অভ্যাস। নিয়মিত অ্যালকোহল পান করলে তা বার্ধক্যকে ত্বরান্বিত করতে পারে।
- সূর্যের রশ্নি ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলে প্রমাণিত হয়েছে। এর পাশাপাশি দীর্ঘক্ষণ সূর্যের রশ্মি সরাসরি ত্বকে লাগলে বলিরেখা তৈরি হয় এবং ত্বকের বয়স বাড়ায়। তাই প্রতিদিনের ভিটামিন ডি-এর জন্য সকালে বিশ মিনিট- আধা ঘণ্টা রোদে থাকুন, এর বেশি নয়।
এছাড়া দীর্ঘস্থায়ী মানসিক চাপ, কাজের চাপ, ব্যক্তিগত সমস্যা ইত্যাদির কারণে স্ট্রেস তৈরি হতে পারে। স্ট্রেস আমাদের বিপাক, ওজন, মানসিক স্বাস্থ্য এবং অন্যান্য বিভিন্ন কারণকে প্রভাবিত করে যা বার্ধক্যকে ডেকে আনে। তাই যতটা সম্ভব দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। স্ট্রেচ কমাতে যোগব্যায়াম করতে হবে। নিয়মিত ত্বকের পরিচর্চা করতে হবে। ধুমপানের অভ্যাস থাকলে তা বর্জন করা। ত্বকের মতো আমাদের চোখের সুরক্ষা প্রয়োজন। সূর্যের রশ্নি আমাদের চোখের বার্ধক্য বাড়িয়ে দিতে পারে। তাই রোদে বের হলে সানগ্লাস ব্যবহার করুন।
সাবিনা নাঈম










