গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আল-আইনের ফেলকন হাউসে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম, পৃষ্ঠপোষক নাজমুল হাসান, উপদেষ্টা সালাউদ্দিন হেলাল, নুরুল আলম, মো. মোর্শেদ, মইনুদ্দিন মেম্বার, মোবারক হোসেন চৌধুরী মাসুক দেলোয়ার হোসেন,আজিজুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউএই মিরসরাই সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন আসিফ, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন রিপন, সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি মো. মইনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সহসাংগঠনিক সম্পাদকমো. ইমরানুল হক, মিরসরাই সমিতি আল-আইনের সভাপতি রেজাউল করিম, আল-আইন মিরসরাই বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী তানসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের, আপ্যায়ন সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন, কোষাধ্যক্ষ তারিকুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী মিরসরাইবাসীরা।
আলোচনা শেষে মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়।
জেকে/ মামুন/










