স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, কিরগিজস্তান এবং তাজিকিস্তান।
হার দিয়ে শুরু হলেও আন্তর্জাতিক যাত্রায় বাংলাদেশের নারী ভলিবল দল।মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন’ (কাভা) আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভা উইমেন্স কাপ-২০২৫।
রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল।
শনিবার সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সপ্তাহব্যাপী চলা এবারের আসরে স্বাগতিক মালদ্বীপের পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও কিরগিজস্তান।
এছাড়া কাভা ও সদস্য দেশগুলোর ভলিবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর রাতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মালদ্বীপ ও বাংলাদেশ। ম্যাচের প্রথম সেটে বেশিরভাগ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সাত পয়েন্টের ব্যবধানে সেটটি হারতে হয় বাংলাদেশকে।
পরের দুই সেটে স্বাগতিকরা ধারাবাহিকতা ধরে রেখে সহজেই জয় নিশ্চিত করে। ফলে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল টানা তিন সেটে পরাজিত হয়।
স্টেডিয়ামের প্রায় পুরো গ্যালারিই ছিল প্রবাসী বাংলাদেশি দর্শকে ভরপুর। তবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন কিরগিজস্তানের বিপক্ষেও একই ধরনের ফলের মুখে পড়ে বাংলাদেশ দল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, “বাংলাদেশ সরকার নারী ক্ষমতায়ন ও যুব উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এই টুর্নামেন্ট অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও ক্রীড়া সম্পর্ক আরও সুদৃঢ় করবে।”
অনুষ্ঠানের আগে হাই কমিশনার বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উৎসাহমূলক বক্তব্য দেন।
মামুন/










