নতুন একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান।
ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলায় এই মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তবে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তীতে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন প্রদান করা হল। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি। এসব মেডিকেলের শিক্ষার মান নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। আলোচনায় এসেছে মেডিকেলগুলো বন্ধ করার বিষয়েও। এরই মধ্যে নতুন আরেকটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার।
রাসেল রানা










