আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ৪১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রস্তুতি শুরু করেছে দলটি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।
শীর্ষ নেতৃত্বে যারা আছেন
কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য নজরুল ইসলাম খান। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ ছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে।
নির্বাচনী কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে মোঃ ইসমাইল জবিউল্লাহ-কে।
কমিটির পূর্ণাঙ্গ সদস্য তালিকা
৪১ সদস্যের এই কমিটিতে দলের সিনিয়র নেতা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন:
| ক্রমিক | নাম ও পদবী | দায়িত্ব |
| ১ | নজরুল ইসলাম খান | চেয়ারম্যান |
| ২ | সেলিমা রহমান | ভাইস চেয়ারম্যান |
| ৩ | শামসুজ্জামান দুদু | ভাইস চেয়ারম্যান |
| ৪ | অ্যাডভোকেট রুহুল কবির রিজভী | সদস্য সচিব |
| ৫ | মো. ইসমাইল জবিউল্লাহ | প্রধান সমন্বয়ক |
| ৬-৪১ | এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অবঃ) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, এডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডাঃ ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, এ্যাড. কামরুল ইসলাম সজল, প্রফেসর ডাঃ হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব এবং আনোয়ার হোসেন। | সদস্য |
অবিলম্বে কার্যক্রম শুরুর নির্দেশ
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কমিটি অবিলম্বে তাদের নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করবে। এছাড়া দলের সকল স্তরের নেতাকর্মীদের এই কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিএনপি মনে করে, ২০২৬ সালের এই নির্বাচন দেশের গণতন্ত্র পুনরদ্ধারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।










