খালেদা জিয়ার মৃত্যুতে হোসেনপুর প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হোসেনপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ফয়েজ টুটুল, শামছুল হক, আতাহার আলী মৃধা মাসুদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এছাড়া রাজনৈতিক অঙ্গনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন হোসেনপুর–কিশোরগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাজাহারুল ইসলাম, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও জজ অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু, সাবেক ধানের শীষ মনোনীত ও বর্তমান বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাসুদ হিলালী, গুরুদয়াল কলেজের সাবেক ভিপি ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিদ্রোহী প্রার্থী রুহুল হোসেন।

শোক জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম জুয়েল, মোঃ সফিকুল ইসলাম কাঞ্চন, ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনিরুল হক রাজন, পৌর সাবেক মেয়র মাহবুবুর রহমান, আবু হাসিম সবুজ, আবু বকর ছিদ্দিক বাক্কারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও শোক প্রকাশ করেন সাবেক জেলা পরিষদ সদস্য মাসুদ আলম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হোসেন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়েত হোসেন সম্রাট, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, পৌর যুবদলের সভাপতি শরিফ আহম্মেদ, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক শামসুল আলম পারভেজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু নাঈম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ।

হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহেল (এম.কম), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, হোসেনপুর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন ভুইয়া, নায়েবে আমীর অধ্যাপক মহিবুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি ইমরান হাসান এবং হেফাজতে ইসলামের হোসেনপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আলী হোসাইন নুরীও পৃথকভাবে শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মোঃ শামছুল হক
হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি