লালমনিরহাট সীমান্তে যুবক গুলিবিদ্ধ, চিকিৎসাধীন রংপুর মেডিকেলে

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে রনি মিয়া (২২) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দইখাওয়া সীমান্তে এই ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
আহত রনি মিয়া হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে দইখাওয়া বিওপির একটি টহল দল নিয়মিত টহলে থাকাকালীন হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। এরপর সীমান্ত পিলার ৯০২-এর নিকটবর্তী এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকজন লোক একজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ রনিকে উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। প্রাণহানি ও ঝুঁকি এড়াতে এ ব্যাপারে স্থানীয় সকলকে সচেতন হতে হবে।”
– লামিয়া আক্তার/