বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে। আপসহীন এই নেত্রীর বিদায়ে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই গভীরভাবে শোকাহত।
ঢাকাই চলচ্চিত্রের তারকারাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে খালেদা জিয়াকে স্মরণ করছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো।” এই মন্তব্যে বোঝা যায়, শুধু রাজনৈতিক নয়, দেশের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও খালেদা জিয়ার প্রভাব কতটা গভীর ছিল।
এর আগে অনেক তারকা এবং নির্মাতারাও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তারা খালেদা জিয়ার সাহস, নেতৃত্ব এবং দেশের প্রতি অবদানের প্রশংসা করেছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার পদচারণা ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
খালেদা জিয়ার মৃত্যু শুধু এক ব্যক্তির নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগের সমাপ্তি। তার অবদান, সাহসিকতা ও নেতৃত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
বিথী রানী মণ্ডল/










