আগামী বছরের সেপ্টেম্বর মাসে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর। পুরুষ ও নারী উভয় ফুটবল ডিসিপ্লিনে এবার ১৬টি দল অংশগ্রহণ করবে, যেখানে পুরুষ দল অ-২৩ বয়সী খেলোয়াড়ের ভিত্তিতে গঠিত হবে এবং তিনজন সিনিয়র খেলোয়াড় খেলতে পারবেন।
তবে বাংলাদেশ পুরুষ ফুটবল দল এশিয়ান গেমসে খেলতে পারছে না। কারণ, ৬–২৪ জানুয়ারি সৌদি আরবে অনুষ্ঠিত এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে বাংলাদেশ দলের যোগ্যতা অর্জন হয়নি। ফলে কয়েক যুগ পর দেশের পুরুষ ফুটবল দল এশিয়ান গেমসে অংশ নিতে পারছে না।
অন্যদিকে নারী ফুটবল দল অংশগ্রহণ করতে পারবে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে খেলায় অংশ নেওয়া ১২ দলই এশিয়ান গেমসে যোগ্য, এবং র্যাঙ্কিংয়ে শীর্ষ চার এশিয়ান নারী দলও অংশ নেবে। নারী ফুটবলে সিনিয়র দল খেলবে, যেখানে অ-২৩ ফরম্যাট প্রযোজ্য নয়।
এদিকে, এশিয়ান গেমসের সময়সূচি ও ফিফা উইন্ডোর কারণে তিনজন সিনিয়র খেলোয়াড় হামজা চৌধুরী, সামিত সোমদের অংশগ্রহণও সম্ভব নয়। তবে একই সময়ে ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল জানিয়েছেন, “সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে ১৬ দিনের উইন্ডো থাকায় আমরা সাফ টুর্নামেন্ট আয়োজন করব। এশিয়ান গেমসে দক্ষিণ এশিয়ার কোনো দেশের পুরুষ দল নেই, তাই বাংলাদেশ স্বাগতিক হওয়ার সম্ভাবনা রয়েছে।”
এএফসি অ-২৩ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। সাফের সাধারণ সম্পাদক জানান, “গেমসে মূলত অ-২৩ দল খেলবে, তাই একই সময়ে ভারত দুটি দল খেলাতে পারবে।” ভেন্যু চূড়ান্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাগতিক হওয়ার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
এমইউএম/










