আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী ও বারিধারা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানী সেগুনবাগিচায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নির্বাচন সমন্বয়ক আব্দুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।
জোটশেষে সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৭ আসনে নির্বাচনে অংশ নেওয়ার পথ সুবিধাজনক করে তোলা হয়েছে। ঢাকায় মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি তারেক রহমান বগুড়া-৬ আসন থেকেও প্রার্থী হবার প্রস্তুতি নিচ্ছেন এবং আজ একই দিনে সেই আসন থেকেও মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছে।
এর আগে দেশে ফেরার পর শনিবার তিনি ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিজ নাম নিবন্ধন করিয়েছেন এবং এরপর থেকেই দলের শীর্ষ নেতারা তাঁকে এই কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন।
আফরিনা সুলতানা/










