ছোট পোশাকে অস্বস্তি, কৃতির অডিশন ভিডিও ভাইরাল

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন—এবার নতুন কোনো ছবি নয়; বরং ক্যারিয়ারের শুরুতে তার করা একটি পুরোনো অডিশন ভিডিও ভাইরাল হওয়ার কারণে। ভিডিওটিতে দেখা যায়, মাত্র ২২ বছর বয়সে কৃতি একটি অডিশনে অংশ নিচ্ছেন। সেখানে তিনি একটি উদ্ধার দৃশ্যে অভিনয় করছেন এবং স্পষ্টভাবে জানাচ্ছেন, দুই পিস পোশাক পরতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না।

কৃতি শ্যাননের এই প্রথম অডিশন টেপটি সম্প্রতি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার হবার পর ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় বয়ে গেছে। অনেকে বলিউডে অডিশন–সংস্কৃতি, সংগ্রাম এবং স্বজনপ্রীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন। ভিডিওতে দেখা যায়, সাদা রঙের অফ-শোল্ডার ফ্রিল দেওয়া পোশাকে কৃতি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, “হাই, আমি কৃতি শ্যানন। আমার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, আর এগুলো আমার প্রোফাইল।

কাজের দিক থেকে কৃতিকে সর্বশেষ দেখা গেছে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশ্‌ক মেঁ’ ছবিতে, যেখানে তার সহশিল্পী ছিলেন ধানুশ। যদিও ছবিটি ২০২৫ সালের ২৮ নভেম্বর মুক্তি পেলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে কৃতির ভবিষ্যৎ প্রকল্পগুলো বিশেষভাবে আলোচনায় রয়েছে। তিনি বর্তমানে ‘ককটেল ২’-এ অভিনয় করছেন, যা পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। ছবিতে তার সঙ্গে থাকছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। সূত্রের খবর অনুযায়ী, ছবিতে অমিতাভ বচ্চনের উপস্থিতিও থাকতে পারে। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।

এরপর যখন শুটিংয়ের তারিখ সম্পর্কে প্রশ্ন করা হয়, কৃতি সম্মতি জানান। অডিশনের অংশ হিসেবে তাকে একটি নাটকীয় উদ্ধার দৃশ্যে অভিনয় করতে দেখা যায়, যেখানে ডুবে যাওয়ার একটি পরিস্থিতি কৃতি মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। ভিডিওর একপর্যায়ে তিনি উল্লেখ করেন, দুই পিস পোশাক পরতে তিনি অস্বস্তি বোধ করেন। কিন্তু তার এই কথা বলার পরও তিনি দৃশ্যটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। এতে বোঝা যায়, ক্যারিয়ারের একেবারে শুরুতেই তিনি শারীরিকভাবে চ্যালেঞ্জিং দৃশ্যে অভিনয় করতে প্রস্তুত ছিলেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই কৃতির চেষ্টা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। বিশেষ করে বর্তমান সময়ের তারকা–সন্তানদের সঙ্গে তুলনা টেনে বলছেন, কৃতি তার কেরিয়ার শুরুতেই যে সংগ্রাম করেছে, তা আজকের অনেক নতুন তারকারা পায় না। একজন মন্তব্য করেছেন, “আজকালকার তারকা–সন্তানদের তো অডিশনের ঝক্কিই পোহাতে হয় না।” অন্য একজন লিখেছেন, “নেপোকিডরা ভাবেন, অডিশন আবার কী? আমরা তো শুধু অডি গাড়িটাই চিনি!” আবার কেউ বলেছেন, “সে নিজের সেরাটাই দিয়েছে। তাকে স্যালুট।”

ভিডিওটি নতুন করে আলোচনায় এনেছে, কীভাবে একজন শিল্পী বাইরের মানুষের চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বলিউডে জায়গা করে নেয়। কৃতির এই অডিশন টেপ দর্শকদের মনে নতুন করে দেখিয়েছে, বলিউডে সফল হওয়ার পেছনে কতটা সংগ্রাম ও প্রতিশ্রম লাগে।

কাজের দিক থেকে কৃতিকে সর্বশেষ দেখা গেছে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশ্‌ক মেঁ’ ছবিতে, যেখানে তার সহশিল্পী ছিলেন ধানুশ। যদিও ছবিটি ২০২৫ সালের ২৮ নভেম্বর মুক্তি পেলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে কৃতির ভবিষ্যৎ প্রকল্পগুলো বিশেষভাবে আলোচনায় রয়েছে। তিনি বর্তমানে ‘ককটেল ২’-এ অভিনয় করছেন, যা পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। ছবিতে তার সঙ্গে থাকছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। ছবিতে অমিতাভ বচ্চনের উপস্থিতিও থাকতে পারে। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।

এছাড়া কৃতির তালিকায় রয়েছে ‘ডন’ ও ‘ভেড়িয়া’ ছবির সিকুয়েল। এসব প্রজেক্ট কৃতিকে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের কাতারে আরও মজবুত অবস্থানে নিয়ে যাবে বলে অনেকে মনে করছেন। কৃতির সংগ্রাম, দক্ষতা এবং ভক্তদের প্রতি আনুগত্য তার প্রতিভাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা বলিউডে দীর্ঘ সময় ধরে আলোচনার বিষয় হয়ে থাকবে।

বিথী রানী মণ্ডল/