গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ শনিবার(২৭ ডিসেম্বর) ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে তিনি সভাপতি নুরুল হক নূরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ২০১৮ সাল থেকে কোটাসংস্কার আন্দোলনসহ দীর্ঘ সময় রাজপথে নুরুল হক নূরের সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন।
রাশেদ লিখেছেন, তার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। তিনি নিশ্চিত করেছেন যে, দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের পরও নুরুল হক নূরের সঙ্গে তাদের সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে এবং তিনি নূরের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
সাবরিনা/










