ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়েন বাইতে পাহাড়ি রাস্তায় ১৯ জন যাত্রী বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শনিবার ঘটে।
দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। ভিয়েতনাম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ আসনের একটি দাতব্য সংস্থাকে বহনকারী বাসটি উল্টে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।
ফিন হো কমিউনের চেয়ারম্যান হোয়াং আন তুয়ান বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ১০:৩০ পর্যন্ত উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে, বাকিরা এখনও আটকা পড়েছে।’
তিনি আরও জানিয়েছেন, বাসের ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ, সামরিক ইউনিট, স্থানীয় কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজের জন্য একত্রিত হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।










