সাবেক চার এমপি ফিরলেন জি এম কাদেরের জাপায়, ঘোষণা ২৪৩ প্রার্থীর তালিকা

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে সাবেক চার এমপি আবার দলে ফিরে এসেছেন। জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী শুক্রবার রাজধানীর একটি হোটেলে ২৪৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। জি এম কাদের নিজে রংপুর-৩ আসনে প্রার্থী হবেন।

গত আগস্টে কাদেরের সঙ্গে বিরোধে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলদার পৃথক জাতীয় পার্টি গঠন করেন। জাপার এ অংশ আনোয়ার হোসেন মঞ্জুরের জেপিসহ ১৮টি দলের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) গঠন করেছিল।

এনডিএফ মঙ্গলবার ১২২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিলো, যেখানে এই চার সাবেক এমপিসহ জাপার ৮৭ জনও ছিলেন।

 

সাবরিনা রিমি/