দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড করেছে। প্রতি ভরি (২২ ক্যারেট) স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২,২৬,২৮২ টাকা, যা বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম বৃদ্ধির তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী:
-২২ ক্যারেট: ২,২৬,২৮২ টাকা প্রতি ভরি
-২১ ক্যারেট: ২,১৬,০১৭ টাকা প্রতি ভরি
-১৮ ক্যারেট: ১,৮৫,১৬৬ টাকা প্রতি ভরি
-সনাতন পদ্ধতি: ১,৫৪,৩১৫ টাকা প্রতি ভরি
এছাড়া রূপার দামও বেড়েছে। নতুন মূল্য অনুযায়ী:
-২২ ক্যারেট রূপা: ৫,১৩২ টাকা প্রতি ভরি
-২১ ক্যারেট রূপা: ৪,৮৯৮ টাকা প্রতি ভরি
-১৮ ক্যারেট রূপা: ৪,১৯৯ টাকা প্রতি ভরি
-সনাতন পদ্ধতি রূপা: ৩,১৪৯ টাকা প্রতি ভরি
বাজুসের এই সমন্বয়ের ফলে দেশে স্বর্ণ ও রুপার বাজারে দাম বৃদ্ধির প্রবণতা আরও স্পষ্ট হয়েছে।
এমইউএম/










