ম্যাককালামের সঙ্গে ইংল্যান্ডের বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের পর। এর মধ্যে ঘরের মাঠে অ্যাশেজও খেলবে ইংল্যান্ড। সব মিলিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও প্রধান কোচ ম্যাককালামের অধীনে ৪৪ টেস্টে ২৫ জয় ও ১৭ ম্যাচ হেরেছে ইংল্যান্ড।
ম্যাককালামের সময়ে ইংল্যান্ড চারবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিয়ে একবারও জিততে পারেনি। শুধু তাই নয়, ২০২৪ সাল থেকে হিসাব করলে ইংল্যান্ড এ পর্যন্ত জয়ের (১২) চেয়ে টেস্ট হেরেছে (১৩) বেশি।
তবে ২০২২ সালে স্টোকস টেস্ট অধিনায়ক ও ম্যাককালাম প্রধান কোচ হওয়ার পর শুরুতে তাঁদের হাত ধরে ইংল্যান্ড কিন্তু সাফল্যও পেয়েছে। এ কোচ ও অধিনায়ক জুটি মিলে প্রথম ১১ টেস্টের ১০টিতেই জিতেছেন। কিন্তু তারপর?
এই প্রশ্নবোধক চিহ্নের জবাব এখনো দিতে পারেননি ম্যাককালাম।
-এম. এইচ. মামুন










