সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট নিয়ে গঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি যুদ্ধের সূচনা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আইবিএ-জেইউসহ মোট সাতটি ইউনিটে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন; ফলে প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় ১০১ জন পরীক্ষার্থী।
উল্লেখ্য, আজকের পরীক্ষা মোট ছয়টি শিফটে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে প্রথম তিন শিফটে ছাত্রীরা এবং শেষ তিন শিফটে ছাত্ররা অংশ নিচ্ছেন।
অর্ণব/










