নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতার অভিযান চলমান ডেভিল হান্ট অপারেশন-২ এর অংশ হিসেবে শুক্রবার রাত পৌনে ২টায় বিরামপুর থেকে সম্পন্ন করা হয়।
শনিবার দুপুর পৌনে ১টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার আলতাফুজ্জামান মিতা (৬৫) বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে।
আনোয়ার হোসেন জানান, আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এলাকায় একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
এমইউএম/










