খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল। আজও তার ছোট একটি প্রসিডিউর অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি নিজে চিকিৎসা গ্রহণ করতে পারছেন।খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের তুলনায় এখন অনেক বেশি স্থিতিশীল

আজ (১৯ ডিসেম্বর) খালেদা জিয়ার একটি ছোট অস্ত্রোপচার (minor procedure) অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সেটি শারীরিকভাবে সহ্য করতে পেরেছেন।

এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তিনি এ ব্রিপিং করেন। 

তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ দল এবং পরিবারের পক্ষে থেকে বিএনপি চেয়ারপারসনের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন ডা. জাহিদ।

মামুন