তারেক রহমান এর দেশে ফেরা, ‍বিমানের টিকেট শেষ

দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে লন্ডন-ঢাকা রুটে বিমানের টিকিটের তীব্র সংকট তৈরি হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তাঁর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে এবং এই উপলক্ষ্যে ২৪ ও ২৫ ডিসেম্বরের সব টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

 তারেক রহমানের সাথে একই দিনে দেশে ফিরতে চাইছেন যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ও ট্রাভেল এজেন্সিগুলোর তথ্যমতে, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বরের লন্ডন-ঢাকা ফ্লাইটের সব শ্রেণির (ইকোনমি ও বিজনেস) টিকিট বিক্রি হয়ে গেছে  অনেকে নিরুপায় হয়ে ২২ বা ২৩ ডিসেম্বরের টিকিট সংগ্রহের চেষ্টা করছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন যে, তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। তিনি ২৪ ডিসেম্বর বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।

তারেক রহমানের আগমন ঘিরে গুলশানে তাঁর বাসভবন ও দলীয় কার্যালয়ে শেষ মুহূর্তের সংস্কার কাজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রস্তুতি চলছে। নেতাকর্মীরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী ব্যাপক শোডাউনের পরিকল্পনা করছেন। তাঁর সাথে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও দেশে ফিরবেন বলে জানা গেছে ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাঁকে প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট সরবরাহে সরকার সহযোগিতা করবে। উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে থাকা একাধিক মামলার রায় বাতিল বা তিনি আইনি প্রক্রিয়ায় খালাস পেয়েছেন।

ম/ম