‘ধুরন্ধর’ ছবি দিয়ে এখন আলোচনায় অর্জুন রামপাল। এরই মধ্যে নিজের ব্যক্তিগত জীবনের নতুন খবর জানালেন অভিনেতা। সম্প্রতি রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর পডকাস্ট শোতে অর্জুন জানান, বাগদান সেরেছেন তিনি।
গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে অনেক দিন ধরেই প্রেম করছেন অর্জুন। রিয়াকে অভিনেতা তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে অকপটে জানান। একই সঙ্গে মুখ খোলেন তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলাও।
সঙ্গে সঙ্গে তাঁর ভুল শুধরে নিয়ে অর্জুন বলেন, ‘তবে বিয়ে না করলেও আমাদের বাগদান হয়ে গেছে।’ যা শুনে রিয়া রীতিমতো অবাক হয়ে যান।









