বেন্নু গ্রহাণুর নমুনাতে জীবনের উপাদান শনাক্ত

বেন্নু গ্রহাণুর নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছে নাসার ওসিরিস-রেক্স মিশন। সেই নমুনাতে জীবনের মূল উপাদান শনাক্ত করেছেন জাপানের একদল বিজ্ঞানী। তাদের তথ্যমতে, বেন্নু গ্রহাণুর নমুনা বিশ্লেষণ করে রাইবোজ ও গ্লুকোজের উপাদানের পাশাপাশি নাইট্রোজেনসমৃদ্ধ পলিমারের সন্ধান মিলেছে।

এ ছাড়া পরিবেশ ও আমাদের প্রাথমিক সৌরজগতের বিভিন্ন প্রিসোলার পদার্থের উপস্থিতি রয়েছে গ্রহাণুটিতে, যা আদিম জীবনের রাসায়নিক উৎস সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।