নতুন তালিকাতেও নাম নেই রুমিন ফারহানার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির ঘোষিত প্রাথমিক ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা, কোনোটিতেই ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) পর্যন্ত বিএনপি মোট ২৭২টি আসনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই দুটি ধাপের কোনো তালিকাতেই রুমিন ফারহানার নাম অন্তর্ভুক্ত হয়নি।
জানা গেছে, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তার জেলার দুটি আসনে বিএনপি এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি। এই মুহূর্তে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে, তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন এবং ২০২২ সালের ১১ ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন।