সংরক্ষিত নারী আসনে আলোচনায় মানিকগঞ্জের সাবিনা খানম

মানিকগঞ্জের গর্ব, ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাবিনা খান সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর এই প্রার্থিতা ইতোমধ্যেই মানিকগঞ্জসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিন ধরে আইন পেশায় সততা, নিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত অ্যাডভোকেট সাবিনা খান ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে আসছেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং সামাজিক বৈষম্যবিরোধী বিভিন্ন মামলায় তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হিসেবে তিনি জানান, নারীর ক্ষমতায়ন, আইনি সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং সামাজিক নিরাপত্তা জোরদার করাই হবে তাঁর অগ্রাধিকার।

তিনি বলেন, “মানিকগঞ্জের উন্নয়ন ও নারীদের অধিকার নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। জনগণের আস্থা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাঁর পেশাগত অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ড তাঁকে এই আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তরুণ প্রজন্ম ও নারী সমাজের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা
ক্রমশ বাড়ছে। মানিকগঞ্জবাসী এখন অপেক্ষায় রয়েছেন, তাঁর নেতৃত্বে এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত
উন্মোচিত হবে কি না ।

-মামুন