তুরস্কে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি তুর্কি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, এতে পাইলট নিহত হন। খবর আরব নিউজের।
সরকারি আনাদোলু এজেন্সির মতে, বালিকেসির থেকে স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে (গ্রীনিচ সময় মঙ্গলবার ২১টা ৫৬মিনিট) উড্ডয়নের পর বিমানের সঙ্গে রেডিও ও ট্র্যাকিং যোগাযোগ বন্ধ হয়ে যায়। খোঁজাখুজির পরে উদ্ধার অভিযান শুরু হলে ধ্বংসাবশেষ পাওয়া যায়।
মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমাদের পাইলট শহীদ হয়েছেন। দুর্ঘটনা পরীক্ষা দলের তদন্তের পর দুর্ঘটনার কারণ নির্ণয় করা হবে।’
নভেম্বরে আজারবাইজান থেকে ফেরার সময় প্রতিবেশী জর্জিয়ায় একটি বিধ্বস্ত হওয়ার পর তুর্কি তাদের সি-১৩০ কার্গো বিমানের ফ্লাইট স্থগিত করে।
তখন বিমানের ২০ জন আরোহী নিহত হন। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ বিমান সাম্প্রতিক মাসগুলোতে আরো কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে।
জানুয়ারিতে তাইওয়ানে নিয়মিত অভিযান চলাকালে একটি এফ-১৬ সমুদ্রে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে পাইলট জরুরি পদ্ধতিতে বিমান থেকে বেরিয়ে আসেন।
তবে পরে তার খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া, গত আগস্টে পোল্যান্ডে এয়ার শো’র মহড়া দেওয়ার সময় একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়।
-বেলাল










