অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী বর্তমানে কিছু দিন নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন। ২০২৫ সালের মে মাস থেকে তার জীবনে একের পর এক দুঃখের ঝড় বয়ে গেছে। প্রথমে বাবাকে হারান, এরপর মাকেও। তাই এখন শহর থেকেও দূরে, নিজেকে সময় দিচ্ছেন।
সম্পূর্ণা জানিয়েছেন, “কীভাবে নিজেকে সামলাচ্ছি? ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ২০২৫-এর মে থেকে মা-বাবাকে সুস্থ রাখার চেষ্টা করেছি। মায়ের চলে যাওয়াটা এখনও পুরোপুরি মেনে নিতে পারছি না। তাই একটু একা থাকতে চাইছি। যারা আমাকে ভালোবাসেন, তাদের সঙ্গে আছি।”
জন্মদিনে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, তবে বিশেষ কোনও পুজো দেননি। সম্পূর্ণা বলেন, “এত কিছু ভাবনার মধ্যে পুজোর সময় নেই। শুধু দর্শন করতে গিয়েছিলাম। এখন নিজেকে সময় দিতে চাই।” এই মুহূর্তে কাজের চিন্তাও করতে পারছেন না, কিছুটা সময় লাগবে নিজেকে পুরনো ছন্দে ফেরাতে।
-বিথী রানী মণ্ডল










