গাইবান্ধায় অসহায় ও সামর্থ্যহীন মানুষের জন্য মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচির আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK)।
বৃহস্পতিবার (১ম রমজান) বিকেলে শহরের মাস্টারপাড়া এলাকায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ২০১৯ সাল থেকে শুরু হওয়া মানবিক এই উদ্যোগটি এবার ৮ম বারের মতো পরিচালিত হচ্ছে।

কর্মসূচির প্রথম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রাকিবুর রহমান বীরপ্রতীক এবং বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, সিদ্দিক আলম দয়াল, সরকার শহিদুজ্জামান, আফরোজা লুনা, সাইফুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনকালে সংস্থার নির্বাহী প্রধান জনাব এম. আবদুস্ সালাম ও পরিচালক জনাব আবু সায়েম মো. জান্নাতুন নূর আগতদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, গণ উন্নয়ন কেন্দ্রের নিজস্ব উদ্যোগে প্রতি বছর রমজান মাসে এই আয়োজন করা হয়। প্রতিদিন শহরের মাস্টারপাড়ায় ৫ শতাধিক বয়স্ক নারী, পুরুষ ও শিশুর জন্য মানসম্মত ইফতার দিয়ে আসছি। মানবিক এই দায়বদ্ধতা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে
-রুহুল আমিন ফিরোজ, গাইবান্ধা










