ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশের ছয়টি সিটির নবনিযুক্ত প্রশাসক সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ছয় প্রশাসককে স্বাগত জানান। নবনিযুক্ত প্রশাসকরা তাদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখিত ছয় সিটি কর্পোরেশনের প্রশাসকরা হলেন:
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: মো. আব্দুস সালাম
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: মো. শফিকুল ইসলাম খান
- খুলনা সিটি কর্পোরেশন: নজরুল ইসলাম মঞ্জু
- সিলেট সিটি কর্পোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান
- গাজীপুর সিটি কর্পোরেশন: মো. শওকত হোসেন সরকার
এই সাক্ষাৎকে প্রশাসক ও মন্ত্রীর মধ্যে সমন্বয় ও সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে, যাতে নতুন প্রশাসকরা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে কার্যকরভাবে সেবা দিতে পারেন।
-এমইউএম










