‘তোমরা কেউ মেয়েদের পাল্লায় পরোনা’ ফেসবুকে এমন স্ট্যাটাস পোস্ট করে পঞ্চগড়ের বোদায় শিপু দেব (২২) নামের এক যুবক আ ত্ম হ ত্যা করেছে।
জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় প্রতিদিনের মতো উঠান ঝাড়ু দিতে গিয়ে প্রতিবেশী একজন মহিলা বাড়ি থেকে ৫০ গজ দূরে আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় শিপু দেবের লা শ দেখতে পায়।
মৃ ত শিপু দেব (২২) এর পিতা কৃষ্ণ বর্মন, মাতা কর্ণবালা, সাং মন্ডলেরহাট বোসপাড়া, ৮ নং সদর ইউনিয়নের বাসিন্দা ও পেশায় একজন নাপিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিপু দেব ব্যাংহারী ইউনিয়নের তেপুকুরিয়া বাজারে একটি সেলুনের দোকানে নাপিতের কাজ করতো। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ১০টার দিকে তার এক ভাতিজাকে ‘আমি চলে গেলাম ভালো থাকিস তোরা, যাচ্ছি ওপারে, আর ফিরবো না ‘ এসএমএস করে। সে আনুমানিক রাত ১১টায় বাড়িতে ফিরে আ ত্ম হ ত্যা র ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়। প্রেমঘটিত কারণে সে এমন ঘটনা ঘটায় থাকতে পারে বলে অনেকের ধারণা।
এ বিষয়ে বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো সেলিম মালিক জানান, আ ত্ম হ ত্যা র খবর শুনে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লা শ উদ্ধার করে। প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে, ময়নাতদন্ত শেষে এর সঠিকতা যাচাই সম্ভব হবে।
–আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়










