ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ১২ জন নিহত

ছবিঃ সংগৃহীত

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর একজন কমান্ডার রয়েছেন। আহতদের মধ্যে অনেককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেকা উপত্যকার রিয়াক শহরে এক ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে ১০ জনের বেশি নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অপরদিকে দক্ষিণাঞ্চলের সাইদান শহরের ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হিলওয়েহে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। শিবিরের একটি ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামাস এ হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে, এতে বেসামরিক লোক নিহত হয়েছে এবং ইসরায়েলের অভিযোগকে প্রত্যাখ্যান করেছে।

এনএনএ জানিয়েছে, ঘটনাস্থলে এখনও জীবিতদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

-বেলাল