রয়টার্স: তুরস্কের ব্যক্তিগত তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ (Personal Data Protection Authority) শুক্রবার ঘোষণা করেছে যে তারা শিশুদের ব্যক্তিগত তথ্যের প্রক্রিয়াকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নের জন্য ছয়টি প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের রিভিউ শুরু করেছে।
এই রিভিউয়ের আওতায় পড়েছে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এক্স এবং ডিসকর্ড কর্তৃপক্ষের লক্ষ্য শিশুদের ডিজিটাল পরিবেশে সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ডেটা প্রক্রিয়াকরণ পদ্ধতি ও নিরাপত্তা ব্যবস্থাগুলো পরীক্ষা করা।
রয়টার্স জানিয়েছে, এই পদক্ষেপটি শিশুদের অনলাইনে সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সাবরিনা রিমি/










