ভারতে ফের বিধ্বস্ত তেজস যুদ্ধবিমান, পাইলট বেঁচে গেলেন

 চলতি মাসের শুরুতে ভারতের এক বিমানঘাঁটিতে অবতরণের সময় একটি তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে। ভারতীয় বিমানবাহিনী সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাইলট গুরুতর আহত হননি এবং নিরাপদে বেঁচে গেছেন।

বিধ্বস্ত বিমানটি ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের তৈরি। সংস্থাটি ৩২টি এক আসনের তেজস যুদ্ধবিমান সরবরাহ করেছে। বিমানবাহিনী আরও উন্নত সংস্করণের ১৮০টি তেজস এমকে-১এ অর্ডার দিয়েছে, তবে সরবরাহ কার্যক্রম অনেক সময়সীমা পেরিয়ে গেছে।

এটি তেজস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথমটি ২০২৪ সালের মার্চে, রাজস্থানের জয়সালমিরে প্রদর্শনী শেষে ফেরার পথে ঘটেছিল। দ্বিতীয়টি ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শোতে, যেখানে পাইলট নিহত হন।

সাম্প্রতিক দুর্ঘটনার পর তেজস কর্মসূচির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিমানবাহিনী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

-বেলাল