উত্তরপ্রদেশের বান্দা জেলার পকসো আদালত ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে রামভবন ও তাঁর স্ত্রী দুর্গাবতীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। আদালত প্রত্যেক নির্যাতিত শিশুকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ প্রদানে নির্দেশ দিয়েছে এবং অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার হওয়া অর্থ ভুক্তভোগীদের মধ্যে সমানভাবে বণ্টনের নির্দেশ দিয়েছে।
২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বান্দা ও চিত্রকূট জেলায় এই দম্পতি পেশাগত অবস্থান ও বিভিন্ন কৌশল ব্যবহার করে শিশুদের ফাঁদে ফেলে, অনলাইন গেম, টাকা ও উপহারের লোভ দেখিয়ে বর্বরোচিত যৌন অপরাধ চালিয়েছিল। তদন্তে বেরিয়ে এসেছে, কিছু শিশুর চোখে আঘাতের চিহ্ন এবং গুরুতর শারীরিক ও মানসিক ট্রমার ঘটনা ঘটেছে।
সিবিআইয়ের তদন্তে ডিজিটাল প্রমাণ, ফরেনসিক রিপোর্ট ও চিকিৎসক এবং শিশু সুরক্ষা কর্তৃপক্ষের তথ্য ব্যবহার করে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আদালত রায়কে ‘রেয়ারেস্ট অব রেয়ার’ উল্লেখ করে অপরাধের ভয়াবহতা এবং পদ্ধতিগত নৃশংসতার কারণে সংশোধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে।
আদালত এই রায়কে সমাজে কঠোর বার্তা ও ন্যায়বিচারের নিশ্চয়তার জন্য প্রণীত বলেছে।
-বেলাল










