মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান উত্তেজনা বাড়ছে

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রণতরী, আধুনিক যুদ্ধবিমান ও মহড়ার মাধ্যমে যেকোনো সময় যুদ্ধের ঝুঁকি প্রকট হচ্ছে।

তবে ইরানও কূটনৈতিক আলোচনার পাশাপাশি যুদ্ধের জন্য প্রস্তুত। দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্নির্মাণ করেছে, ফাইটার জেট ক্রয় ও রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে। শাহরুদে দেশের বৃহত্তম ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্নির্মাণ করা হয়েছে এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

ইরান ও মার্কিন প্রতিনিধিরা জেনেভায় আলোচনা করেছেন, তবে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ইরানের নতুন ‘ডিফেন্স কাউন্সিল’ দেশের প্রতিরক্ষা জোরদার করছে। পারস্য উপসাগরে নৌবাহিনী মহড়া চালাচ্ছে এবং রাশিয়ার সঙ্গে যৌথ নৌ-মহড়া সম্পন্ন হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি সংঘাত শুরু হয়, তা বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা এবং পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত সৃষ্টি করতে পারে।

-বেলাল