বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল–এর মন্তব্যকে সরাসরি খণ্ডন করেছেন। সালাউদ্দিনের মতে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে নজরুলের এই ধরনের মিথ্যা তথ্য দেওয়া অসম্মানজনক এবং তা ক্রিকেটারদের মানসিক পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
সালাউদ্দিন বলেন, “আমার দুই খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে হারিয়ে যেত তারা। আমাদের কাছে সবচেয়ে বড় সাফল্য হলো তাদের আবার টুর্নামেন্টে ফিরিয়ে আনা।” তিনি আরও যোগ করেন, “বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে ক্রিকেটারদের কোনো ভূমিকা ছিল না। আসিফ নজরুলের পাল্টাপাল্টি মন্তব্যে তারা দোষারোপের শিকার হচ্ছেন।”
গত ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল দাবি করেছিলেন, বিশ্বকাপে না খাওয়ার সিদ্ধান্তে খেলোয়াড়রা স্বেচ্ছায় ‘স্যাক্রিফাইস’ করেছেন। তবে এর আগে তিনি জানিয়েছিলেন এটি সরকারের সিদ্ধান্ত। সালাউদ্দিন এই অবস্থান বদলকে ক্রিকেটারদের ওপর দোষ চাপানোর চেষ্টা হিসেবে দেখছেন এবং সতর্ক করেছেন, “এ ধরনের ভুল সিদ্ধান্তেই একটি সাজানো দল মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়।”
সালাউদ্দিনের মন্তব্যে আবারও ক্রিকেট অঙ্গনের উত্তাপ বাড়লো, এবং বাংলাদেশ দলের ফোকাস এখন সরাসরি প্রস্তুতি ও মনোবল পুনরুদ্ধারে।
-বেলাল










