আইসিসির আন্তর্জাতিক প্যানেল থেকে নির্বাচিত গাজী সোহেল দায়িত্ব পালন করবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নিচ্ছে না। তবে দেশের অংশগ্রহণ রয়েছে আম্পায়ারের মাধ্যমে। আইসিসির আন্তর্জাতিক প্যানেল থেকে নির্বাচিত গাজী সোহেল বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন।
আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের সঙ্গে গাজী সোহেলও ম্যাচ অফিসিয়াল হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পাবেন।
বিসিবি তাকে আগেই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য অনুমোদন দিয়েছে। তবে কোন ভেন্যুতে তিনি দায়িত্ব পালন করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। আইসিসি যখন ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে, তখন তা জানা যাবে।
বেলাল হোসেন/










