আজ মাহার আরেকটি কুকিং শোতে রাঁধবেন জামাল ভূঁইয়া

বিনোদন প্রতিবেদক:
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। টেলিভিশনের পর্দায় বাহারি রান্নার রেসিপি নিয়ে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রান্নার অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় উপস্থাপক মাহমুদা মাহা। নিজের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানে হাজির হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শো-এর নাম ‘আরেকটা কুকিং শো’।

মাহা এ প্রসঙ্গে বললেন, গতানুগতিক কুকিং শো থেকে আমার অনুষ্ঠানটি অন্য ধারার। দশটি পর্ব প্রস্তুত হয়েছে প্রথম সিজনের জন্য। প্রথম পর্বে এসেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এরকম বিভিন্ন শাখার তারকারা এসেছেন। আগামীতে অন্য ধরনের অনুষ্ঠানও আসবে।
প্রসঙ্গত, এ রমজানে মাহা বিভিন্ন চ্যানেলে একাধিক অনুষ্ঠানের প্রায় শতাধিক পর্বের শ্যুটিং শেষ করেছেন। ঈদের ফিকশনেও দেখা যাবে তাকে। তিনি নিয়মিত সঞ্চালনা করছেন এসএটিভি, একুশে টেলিভিশন, এটিএন বাংলা, নাগরিক টিভিসহ বিভিন্ন চ্যানেলে।