গত বছরের সেপ্টেম্বরে উত্তর প্রদেশের বরেলীতে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। সন্দেহভাজন হিসেবে মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাকে দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লি থেকে তিনি পুরো ঘটনার পরিকল্পনা চালাতেন।
ঘটনাটি ঘটে ১২ সেপ্টেম্বর গভীর রাতে, যখন অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি দিশার বাড়ির দিকে ১০–১২ রাউন্ড গুলি ছোড়েন। পরে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ঘটনার দায় স্বীকার করেন। পুলিশের তথ্য অনুযায়ী, হামলার মূল কারণ ছিল অভিনেত্রীর বোন খুশবু পাটানিএর একটি মন্তব্য।
এই গ্রেপ্তারি ঘটনার মাধ্যমে পুলিশ এই কুখ্যাত গ্যাং ও তাদের পরিকল্পিত হামলার জটিলতা উদঘাটনের দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে।
-বিথী রানী মণ্ডল










