ইতিহাস গড়ল যুক্তরাজ্য, প্রথমবার নারী মন্ত্রিপরিষদ সচিব

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার অ্যান্টোনিয়া রোমিওকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে নিয়োগ পেলেন।

স্টারমার সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার গুরুভার এখন তাঁর কাঁধে। ক্রিস ওয়ারমন্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন রোমিও। যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনের নিয়োগ নিয়ে বিতর্কের জেরে গত সপ্তাহে স্টারমারের সরকার থেকে তৃতীয় ব্যক্তি হিসেবে পদত্যাগ করেন ওয়ারমন্ড।

রোমিও যুক্তরাজ্য সরকারের বেশ কয়েকটি বিভাগে কাজ করেছেন। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র বিভাগের স্থায়ী সচিব (পারমানেন্ট সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
-সাইমুন